স্থানীয় সংবাদ

খুবির গেস্ট হাউজে আধুনিক সুবিধা সংযোজিত ভিআইপি রুম উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসূদন দত্ত অতিথি ভবনে (গেস্ট হাউজ) আধুনিক সুযোগ-সুবিধা সংযোজিত নতুন ভিআইপি রুম উদ্বোধন করা হয়েছে। আজ ১৬ ফেব্রুয়ারি (সোমবার) বেলা ১১টায় ফিতা কেটে নতুন এই রুমের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। নতুন ভিআইপি রুমটি আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এবং এটি অতিথি সেবার মান আরও উন্নত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্টদের সেবার মান ধরে রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর শেখ মাহমুদুল হাসান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, প্রকৌশল বিভাগের প্রশাসক প্রফেসর ড. মোঃ খসরুল আলম, খান বাহাদুর আহছানউল্লাহ হলের প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান, গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) সেখ মোঃ সাইফুল আলম বাদশা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, নতুন ভিআইপি রুমে আধুনিক ইন্টেরিয়র ডেকোরেশন ও অতিথিদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সংযোজন করা হয়েছে। এর মাধ্যমে আগত অতিথিরা আরও স্বাচ্ছন্দ্যে অবস্থান করতে পারবেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button