স্থানীয় সংবাদ
খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য আরমান খলিফা অস্ত্রসহ আটক

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের (৬২২) সদস্য আরমান খলিফাকে নগরীর লবণচরা সংলগ্ন এলাকা থেকে অস্ত্রসহ পুলিশ গ্রেফতার করেছে । সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে বান্দাবাজার সংলগ্ন সুইচগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী আরমান খলিফার কাছ থেকে ১টি দেশি পাইপ গান, ৪ রাউন্ড লেডবল, ১টি দেশি চাইনিজ কুড়াল এবং ১টি চাপাতি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি আরমান খলিফা লবণচরা বান্দা বাজার পাকার মাথা নামক স্থানের বাসিন্দা ও নাজিম উদ্দীন খলিফার পুত্র । পুলিশ জানায় তার বিরুদ্ধে আরো ২ টি মামলা রয়েছে। লবনচড়া থানার ওসি তুহিনুজ্জামান বলেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়াও খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের (৬২২) সদস্য পরিচয়ে সে চাঁদাবাজি সহ বির্র্ভিন্ন অপকর্মে লিপ্ত ছিলো।



