ফুলবাড়ীগেট আল হিরা মাদ্রাসার জানালার গ্রীল কেটে নগদ টাকাসহ প্রায় ৩০ হাজার টাকা মালামাল চুরি

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেট কুয়েট রোডে অবস্থিত আল হিরা মাদ্রাসায় চুরি সংগঠিত হয়েছে। মাদ্রাসার নিচতলার জানালার গ্রীল কেটে এ চুরি সংগঠিত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোঃ ইমদাদুল্লাহ জানান, নির্বাচনের কারণে শনিবার পর্যন্ত মাদ্রাসা বন্ধ ছিল। রবিবার সকালে মাদ্রাসার আয়া অফিসের রুম খুলে দেখেন মাদ্রাসার নিচতলার পশ্চিম পাশের জানালার গ্রীল কাটা। চোরেরা ওই স্থান থেকে ঢুকে মাদ্রাসার ভিতর থেকে অফিসের ৩টি সিলিং ফ্যান, ১টা ইস্টার্ন ফ্যান, ১টা ওয়াটার হিটার, বড় ফ্লাক্স,পানির জগ,বাচ্চাদের খেলাধুলার মূল্যবান সিরামিকের পুরস্কার, ক্লাস রুমের চাবী, অফিসে রাখা নগদ কিছু টাকাসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। এছাড়াও মাদ্রাসার শিক্ষার্থীদের স্টোরের তালা ভেঙ্গে দোকানের খাবার, নগদ কিছু টাকাসহ দোকানের কিছু মালামাল নিয়ে যায়। মাদ্রাসার একটি সুত্র জানায় চোরেরা নগদ টাকাসহ প্রায় ৩০/৩৫ হাজার টাকার মালামাল চুরি নিয়ে গেছে। এ ব্যাপারে খানজাহান আলী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।



