স্থানীয় সংবাদ

জেলা সদরে এবার যুবদল নেতার বাড়িতে অগ্নি-সংযোগ

# বাগেরহাটে নির্বাচনোত্তর সহিংসতা অব্যাহত #

বাগেরহাট প্রতিনিধি ঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই বাগেরহাটে নির্বাচনোত্তর সহিংসতা অব্যাহত রয়েছে। রবিবার দিনগত রাত ১২ টার দিকে বাগেরহাট জেলা সদরের বিষ্ণুপুর ইউনিয়নের মান্দ্রা গ্রামে জাতীয়তাবাদী যুবদল নেতার বাড়ীতে অগ্নি সংযোগ করা হয়েছে। ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক পদপ্রার্থী আলিমুজ্জামান রানার টিনশেড বাড়ীতে দুবৃর্ত্তরা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। আগুন দেয়ার খবর পেয়ে রাতেই বাগেরহাট থেকে ফায়ার সাভির্সের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রন করলেও বাড়ীটি সম্পুর্ন পুড়ে শেষ হয়ে যায়। বসত বাড়ী ও বাড়ীর অসবাবপত্র মালামাল পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান আলীমুজ্জামান রানা। রাতেই সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুত্রে জানা গেছে, সংসদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ব্যারিষ্টার শেখ জাকির হোসেন পরাজিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে নির্বাচনের দিন রাতেই বিজয়ী প্রার্থী জামায়াতের মঞ্জরুল হক রাহাদের ওই এলাকার কর্মী সমর্থকদের বাড়ীতে হামলা চালায় বিএনপি ও যুবদলের নেতা কর্মীরা। এ খবর ছড়িয়ে পড়লে পরেরদিন সকালে জামায়াতের কর্মী সমর্থকরা পাল্টা হামলা চালিয়ে বিএনপির সাধারন সম্পাদকসহ নেতা-কর্মীদের বসত বাড়ীতে হামলা ও ভাংচুর করা হয়। ধারনা করা হচ্ছে এরই জের ধরে যুবদল নেতা বাড়ীতে আগুন দেয়া হয়েছে। আগুনে কোন হতাহত না হলেও এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে আবারো সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা জানান। বাগেরহাট সদর মডেল থানার ওসি মোঃ মাসুম খান বলেন, বসতবাড়ীতে আগুন দেয়ার খবর পেয়ে সেনাবাহিনী ফায়ার সার্ভিসসহ আমরা থানা পুলিশ ঘটনাস্থলে যাই। বিষয়টি তদন্ত করা হচ্ছে। আর এর আগের ঘটনায় মামলা হয়েছে এবং ২ জন কে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button