স্থানীয় সংবাদ

যশোরে আ.লীগ কার্যালয়ে মুজিব-হাসিনার ছবি

যশোর ব্যুরো ঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যশোর জেলা কার্যালয়ে শেখ মুজিবর রহমান ও পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি টাঙানো হয়। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর কে বা কারা একটি ছোট প্যানা টাঙিয়ে দেয় কার্যালয়টিতে। ওই প্যানায় শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি ছিল। পরে পুলিশ সংবাদ পেয়ে প্যানাটি নামিয়ে নেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যার পর শহরের গাড়িখানা রোডে স্পন্দন কালারল্যাব নামক প্রতিষ্ঠানের ওপরের তলায় অবস্থিত যশোর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্যানাটি টাঙানো হয়। এসময় উৎসুক জনতার ভিড় দেখা যায়। গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগের কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। সেই থেকে কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। কার্যালয়ের নিচে ফুটপাতের কুল বিক্রেতা মাহমুদ বলেছেন, সন্ধ্যার পর কিছু লোক আওয়ামী লীগের অফিসের দিকে তাকিয়ে থাকেন। তিনি দেখতে পান আওয়ামী লীগ অফিসের দোতালায় ব্যালকনিতে ছোট একটি প্যানা টাঙানো আছে। সেখানে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি।
তিনি আরো বলেছেন, দোতলায় ওটার পথ বন্ধ দীর্ঘদিন ধরে।
কোন পথ দিয়ে কীভাবে উঠলো তাও জানি না। গাড়িখানা বেকারির কর্মচারী ইমন বলেছেন, তিনিও দেখতে পাননি কে বা কারা প্যানাটি টাঙিয়েছে। উৎসুক লোকজন দেখতে শুরু করলে তিনি ওপরের দিকে তাকিয়ে দেখেন প্যানাটি টাঙানো। ঘটনাস্থলে উপস্থিত যশোর কোতয়ালি থানার এসআই সাইফুল ইসলাম এবং পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই ওয়াহিদুজ্জামান বলেছেন, কর্মকর্তাদের নির্দেশে তারা প্যানাটি অপসারণ করেছেন। পাশের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) কার্যালয় থেকে বড় মই নিয়ে ভবনে কর্মচারী উঠিয়ে প্যানাটি অপসারণ করা হয়। কোতোয়ালি থানার ওসি ফারুক আহমেদ বলেছেন, আওয়ামী লীগ কার্যালয়ে প্যানা টাঙানোর সংবাদটি পেয়েছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে এবং সেটি অপসারণ করা হয়েছে। কে বা কারা প্যানাটি টাঙিয়েছে তার খোঁজ নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button