খুলনায় মাদক কারবারি গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টারঃ খুলনায় সোহেল ওরফে চেগা সোহেল (২৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার দিনগত রাত পৌনে ১২টার দিকে নগরীর মওলার বাড়ি খালপাড় বোর্ড ঘরের সামনে ঘটনাটি ঘটে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহত যুবক ওই এলাকার শাহাদতের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোহেলের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িত। মাদক সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ একটি গ্রুপ তাকে গুলি করে হত্যার চেষ্টা করেছে। খুলনা থানার ওসি কবির হোসেন বলেন, সোহেলকে লক্ষ্য করে সন্ত্রাসীরা এলোপাথাড়ি গুলি করে। একটি গুলি তার কোমরের বাম পাশে বিদ্ধ হয়। রাতে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। তিনি আরও বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে। বিকেল ৫টা নাগাদ এ ব্যাপারে কোন মামলা হয়নি বলে তিনি জানান।



