দৌলতপুর বাজারে ভোক্তা অধিদপ্তরের হানা!

# মাতৃ মিষ্টান্ন ভা-ারকে অবৈধ প্রক্রিয়াই পণ্য উৎপাদন করায় ৭ হাজার টাকা জরিমানা # অভিযানে ৪ প্রতিষ্ঠানকে সর্বমোট ১৩ হাজার টাকা জরিমানা #
স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমজানকে ঘিরে খুলনার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রন রাখতে বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় সমূহ নিয়মিত বাজার তদারকিসহ অভিযান অব্যহত রয়েছে। ওই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা মহানগরীর দৌলতপুর বাজার এলাকায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসাবে অভিযান পরিচালিত হয়। ওই নিয়মিত বাজার তদারকির অংশ হিসাবে অভিযানে এসময় দৌলতপুর বাজার এলাকার মাতৃ মিষ্টান্ন ভা-ারকে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার ৭ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে অস্থায়ী ফল ঘরকে ২ হাজার টাকা, হাছান ফল ঘরকে ২ হাজার টাকা এবং কালাম ফল ঘরকে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় ওই ৪ প্রতিষ্ঠানকে সর্বমোট ১৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ওয়ালিদ বিন হাবিব বলেন, খুলনা জেলার বাজার সমূহে আমাদের নিয়মিত তদারকিসহ অভিযান অব্যহত আছে। বিশেষ করে মাহে রমজানকে ঘিরে আমরা আরো কঠোর অবস্থান নিয়েছি। ভোক্তার অধিকার লঙ্ঘিত করলে ওই ব্যবসায়ী বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসাবে জরিমানা আরোপসহ আদায় করা হচ্ছে। খুলনা জেলার বাজার সমূহে কোনো ব্যবসায়ী বা প্রতিষ্ঠান সরকার প্রদত্ত নিয়মনীতির বাইরে ব্যবসা পরিচালনা করলে তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে। জনস্বার্থে আমাদের কার্যক্রম চলমান থাকবে বলে জানান এ কর্মকর্তা।



