স্থানীয় সংবাদ
এমপি বকুলের পক্ষ থেকে নগর যুবদলের ইফতার বিতরণ

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন ভাই ও সদস্য সচিব রবিউল ইসলাম রুবেলের নেতৃত্বে গতকাল পবিত্র মাহে রমজানের প্রথম দিনে খালিশপুর বৈকালী মোড় এলাকায় ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে খুলনা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিজান, মোঃ কামাল হোসেন, গোলাম জুলকার নাইন, আমিন আহমেদ মিঠু, নাসিম আহমেদ ইমন, অ্যাডভোকেট বজলুর রশিদ রাজাসহ মহানগর যুবদলের সদস্যবৃন্দ, থানা পর্যায়ের নেতৃবৃন্দ ও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত থেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
