স্থানীয় সংবাদ
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কেইউজের কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি ঃ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আগামী ২১ ফেব্রুয়ারি খুলনা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে-একুশের প্রথম প্রহরে শুক্রবার দিবাগত রাত ১২ টা ০১ মিনিটে শহিদ হাদিস পার্কের শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা দিবেদন। ২১ ফেব্রুয়ারি (শনিবার) বেলা ১১টায় দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সংগঠনের সভাপতি মো: সাঈদুজ্জামান সম্রাট ও সাধারন সম্পাদক মহেন্দ্রনাথ সেন যুক্ত বিবৃতিতে সাংবাদিক ইউনিয়নের সকল সদস্যকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন।
