স্থানীয় সংবাদ

পাঠচক্রের সদস্যদের নিয়ে মহানগর ছাত্রশিবিরের ইফতার মাহফিল

খবর বিজ্ঞপ্তি ঃ পবিত্র রমাদানের প্রথম দিনে পাঠচক্রের সদস্যদের নিয়ে ইফতার মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর শাখা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় নগরীর শহীদ মুন্সী আব্দুল হালিম মিলনায়তনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মহানগর সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইসরাফিল হোসেনের পরিচালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাহিত্য সম্পাদক আহমেদ সালেহীন, প্রচার সম্পাদক এস এম বেলাল হোসেন, এইচআরডি সম্পাদক কামরুল হাসান, প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ, ছাত্র অধিকার সম্পাদক ইমরানুল হক, পাঠাগার সম্পাদক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক গোলাম মুয়িজ্জু, বিজ্ঞান সম্পাদক জে আই সাবিত, স্কুল সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, গবেষণা সম্পাদক ফারহান তূর্য, ক্রীড়া সম্পাদক সুলাইমান আবিদ, সমাজসেবা সম্পাদক হাফেজ নাঈম হোসাইন প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button