স্থানীয় সংবাদ
অভয়নগরে পারিবারিক কলহের জেরে স্কুলছাত্রীর আত্মহত্যা

অভয়নগর (যশোর) প্রতিনিধি ঃ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) উপজেলার শরখোলা গ্রামে এ ঘটনা ঘটে। হালিমা খাতুন পাখি শরখোলা গ্রামের জনি সরদারের মেয়ে এবং শরখোলা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। পুলিশ জানায়, সকাল ১০টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় হালিমা খাতুন পাখি নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে এলাকাবাসী উদ্ধার করে। পরে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পারিবারিক কলহের জেরে স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে তার পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘স্কুলছাত্রীর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। কোনো ধরনের অভিযোগ না হওয়ায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে’।



