স্থানীয় সংবাদ

যথাযথ মর্যাদায় বিভিন্ন স্থানে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

প্রবাহ ডেস্ক : যথাযথ মর্যাদায় বিভিন্ন স্থানে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানোর বিস্তারিত সংবাদ।
কয়রা : কয়রায় বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। কর্মসুচির মধ্যে একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন উপজেলা প্রশাসন, কয়রা থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার সহযোগী সংগঠন, কয়রা উপজেলা প্রেসকাব, ফায়ার সার্ভিস, কপোতাক্ষ কলেজ, কয়রা সরকারি মহিলা কলেজ, মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়, সোনালী ব্যাংক সহ বিভিন্ন সেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন। এ উপলক্ষে শনিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনতায়নে এক অলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে ভাষা দ্বিসের তাৎপর্যের উপর আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্বা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী আবুল ফজেল, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল্লাহ আল জাবির, ইউপিইটিসি ইন্সট্রাক্টর মোঃ লোকমান হোসেন, ফায়ার সার্ভিসের টিম লিডার আঃ ছালাম, শিক্ষক আঃ রউফ, শিক্ষার্থী তাবাসুম, আবির হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
বাগেরহাট : দিবসটি উপলক্ষে মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রাত ১২টা ১ মিনিটে শহীদদের স্মরনে এক মিনিট নীরবতা পালন শেষে রাষ্ট্রের পক্ষ থেকে জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন প্রথমে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এবং দিবসের কর্মসূচির সূচনা করা হয়। পর্যায়ক্রমে জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোঃ হাছান চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, সিপিবি, ছাত্র ইউনিয়ন, বাগেরহাট প্রেসক্লাব, এলজিইডি, সড়ক বিভাগ, জেলা স্বাস্থ্য বিভাগ, রেড ক্রিসেন্ট ইউনিটসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানান। সকালে প্রভাত ফেরি শেষে ভাষা শহীদদের স্মরণে আলোচনা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মোংলা : দিবসটি উপলক্ষে কর্মসূচীর মধ্য ছিলো চিত্রাংকন প্রতিযোগীতা, কবিতা আবৃতি, রচনা ও কুইজ প্রতিযোগীতা এবং পুরস্কার বিতরণ। রাত ১২.০১ মিনিটে প্রভাতফেরি ও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে দিবসটি পালন কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মোংলা উপজেলা প্রশাসন, বীর মুক্তিয়োদ্ধা, পুলিশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা ও পৌর শাখা, মোংলা পোর্ট পৌরসভা, মোংলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন। শনিবার সকাল সাড়ে ৭টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য, বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। শ্রদ্ধা নিবেদন শেষে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে বিভিন্ন স্কুল কলেজ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, এনজিও এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন। এসময় উপজেলা নির্বাহি কর্মকর্তা শারমিন আক্তার সুমী, সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ, সহকারী পুলিশ সুপার (অঝচ) মোঃ রেফাতুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মণিরামপুর : দিবসটি উপলক্ষে কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য ছিলো দিবসের প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরে শহিদ বেদীতে পুষ্পাঞ্জলি অর্পন পূর্বক মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। এ সময় ভাষা শহিদদের মাগফিরাত কামনায় শহীদ বেদীতে দাঁড়িয়ে মাননীয় এমপি এ্যাড.গাজী এনামুল হক দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় শহিদ বেদীতে একে একে উপজেলা প্রশাসন, মণিরামপুর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও প্রতিষ্ঠান এবং দপ্তরের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা হয়। সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. স¤্রাট হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫(মণিরামপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ্যাড.গাজী এনামুল হক। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক, সহকারী সেক্রেটারি অধ্যাপক আহসান হাবিব লিটন, বীর মুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন, ইসাহাক আলী, প্রেসক্লাব সভাপতি এস.এম মজনুর রহমান ও উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button