স্থানীয় সংবাদ
বিপিএমপিএ’র উদ্যোগে ছিন্নমূল ও শ্রমজীবী রিকশাচালকদের মাঝে ইফতার বিতরণ

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাক্টিশনার্স অ্যাসোসিয়েশন (বিপিএমপিএ) খুলনা শাখার উদ্যোগে ছিন্নমূল ও শ্রমজীবী রিকশাচালকদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এই মানবিক উদ্যোগে প্রায় ৩০০ জন রিকশাচালকের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিএমপিএ খুলনা শাখার সভাপতি ডা. গাজী মিজানুর রহমান। আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ডা. মোস্তফা কামাল, সহ-সভাপতি ডা. এম. আর. খান, কোষাধ্যক্ষ ডা. এম. এ. হান্নান এবং সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো চিকিৎসকদের সামাজিক দায়িত্বের অংশ। রমজানের এই পবিত্র মাসে এমন উদ্যোগ পারস্পরিক সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে।



