স্থানীয় সংবাদ

দৌলতপুর এটিআই’র মহান ভাষা দিবস পালন

স্টাফ রিপোর্টার : দৌলতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) যথাযোগ্য মর্যাদায় মহান ভাষা দিবস একুশে ফেব্রুয়ারি পালন করা হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন। প্রভাত ফেরী, আলোচনা সভা ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দৌলতপুর কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউট অডিটোরিয়ামে সকাল সাড়ে ৯ টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন এটিআই এর অধ্যক্ষ কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইনস্টিটিউটের প্রশিক্ষক মোঃ আরিফুর ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ও আলোচনায় অংশ নেন মুখ্য প্রশিক্ষক মোছা: রিনা খাতুন, মুখ্য প্রশিক্ষক নাহিদা ইসলাম, মুখ্য প্রশিক্ষক দেবানন্দ বিশ্বাস, ঋতুরাজ সরকার,শাহরিন শারমিন স্নিগ্ধা, মোছা তাসমিনা হোসেন, মোঃ শরিফুল ইসলাম, বিনা শ্রী বিশ্বাস, মহিদুল ইসলাম মিয়া, মোহাম্মদ ইমতিয়াজউদ্দিন মোঃ আল মামুন হাওলাদার মোঃ ইমরান হোসেন কামিজ ফাতেমা। এছাড়া উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ এ এম মহাতাব হোসেন, সুমাইয়া আফরোজ আখি মোঃ মাহমুদ সুলতান মোঃ হাসিবুর রহমান মোসাম্মৎ নাসরিন সুলতানা সাইদুল ইসলাম মোঃ আছাদুজ্জামানসহ সকল পর্যায়ের কর্মচারীগণ। এটিআই অধ্যক্ষ কাজী জাহাঙ্গীর হোসেন বলেন, বাঙালি জাতি হিসেবে এই শহীদেরকে আমাদের স্মরণ করতে হবে।তাদের জন্য দোয়া করতে হবে। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতে তরুণ সমাজ বুকের তাজা রক্ত দিয়ে এই মাতৃভাষা কে ছিনিয়ে এনেছেন। সালাম,রফিক,শফিক, বরকত ও জব্বার সহ নাম না জানা অনেক শহীদ বীর যোদ্ধাারা। ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে স্বাধীন দেশ রচিত হয়েছে। তার জন্য আজ আমরা স্বাধীন দেশে বিভিন্ন বড় বড় স্থানে চাকরি করছি। একুশকে ভুলে গেলে রক্তের সাথে বেইমানি করা হবে। যুগে যুগে আমরা যে রক্ত দিয়ে এই দেশকে একটি সুন্দর দেশ পরিণত করতে চাই তার জন্য সকলে মিলে সব সেক্টর থেকে চেষ্টা করতে হবে। বৈষম্যের বিরুদ্ধে আমাদের দেশের আপামর জনসাধারণ মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়ে এই দেশ স্বাধীন করেন।এই দিন আমাদেও আত্মত্যাগ,ভাষার অধিকার ও জাতির চেতনার প্রতিক।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button