খুলনা মহানগর ডেকোরেটর মালিক সমিতির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর ডেকোরেটর মালিক সমিতির জরুরী সভা গতকাল বিকাল ৪টায় ফুলবাড়িগেট এ্যানি ডেকোরেটর ভবনে মর্ডান ডেকোরেটরের স্বত্বাধিকারী আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জরুরী সভা থেকে সমিতির সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে পুর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।উক্ত সভায় আলামিন ডেকোরেটরের স্বত্বাধিকারী মোঃ সুমন হাওলাদারের পরিচালনায় বক্তৃতা করেন এ্যানি ডেকোরেটরের স্বত্বাধিকারী মোঃ শেখ আশরাফ হোসেন, ডিজিটাল ডেকোরেটরের স্বত্বাধিকারী মোঃ কুদরত হোসেন, পুতুল ডেকোরেটরের স্বত্বাধিকারী জাহাঙ্গীর হোসেন খোকা, মা ডেকোরেটরের স্বত্বাধিকারী মোঃ তারেক মোড়ল, সজীব ডেকোরেটরের স্বত্বাধিকারী সৌরভ সাহা,রাজ ডেকরেটর এর স্বত্বাধিকারী মোঃ বুলবুল হোসেন, আবিদ ডেকোরেটরের স্বত্বাধিকারী মোঃ তুষার, আপন ডেকোরেটরের স্বত্বাধিকারী মোঃ লিটন, জিহাদ ডেকোরেটরের স্বত্বাধিকারী মোঃ আশরাফুল, আলকাজ ক্যাটারিং এর স্বত্বাধিকারী মোঃ আলকাজ হোসেন। সভায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে, পুর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা সহ আগামী ২৪ ফেবুয়ারী মঙ্গলবার বিকাল ৪টায় ফুলবাড়িগেট এ্যানি ডেকোরেটর ভবনে নতুন কমিটি ঘোষণা করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।



