স্থানীয় সংবাদ

অনুমতি বিহীন কেসিসি’র ঢালাই রাস্তা কাটার অভিযোগ

# ১৮নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগরীর ১৮ নম্বর ওয়ার্ডে সিটি কর্পোরেশনের ঢালাই রাস্তা অনুমতি বিহীন কেটে পানির সংযোগ স্থাপনের অভিযোগ উঠেছে ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ ও তার পুত্র হাবিব শেখের বিরুদ্ধে। অভিযুক্ত বাবুল শেখ মৃত উজির শেখের পুত্র। এতে স্থানীয়দের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে ওয়ার্ডের নবপল্লীর বাইতুল আকাবা জামে মসজিদ লেনে (ঢালাই কারখানা গলি) এ ঘটনা ঘটে। এ বিষয়ে সিটি কর্পোরেশনে অভিযোগ করা হলে, বিকাল সাড়ে ৩ টায় ইঞ্জিনিয়ার রনির পক্ষে তাঁর সহকারি মোঃ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি রাস্তা কাটার আলামত ও ছবি সংগ্রহ করেন। সরেজমিনে গিয়ে জানা যায়, পাশর্^বর্তী আত্মীয়ের বাড়ি থেকে সাব মার্সেবল এর পানির সংযোগ বাবুল শেখ তার বাড়িতে স্থাপন করতে মিস্ত্রী ডাকেন এবং সংযোগটি রাস্তার ভিতর থেকে নেওয়ার লক্ষ্যে মিস্ত্রীকে রাস্তা কাটতে বলেন। সে অনুযায়ী মিস্ত্রী সরকারি রাস্তা কেটে পানির পাইপ স্থাপন করেন। তবে এ কাজে নেওয়া হয়নি সিটি কর্পোরেশনের কোন অনুমতি। যা সম্পূর্ণ বে-আইনী। এ বিষয়ে কেসিসি’র প্রকৌশলী রনি মুঠোফোনে বলেন, অনুমতি বিহীন সরকারি রাস্তা কাটার কোন বৈধতা কারো নেই। বাবুল শেখের বিষয়টি জানতে পেরে আমার সহকারি ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবং সকল তথ্য ও ছবি আমাকে প্রদান করেছে। তবে এদিন কার্যদিবসের সময় না থাকায় এ বিষয়ে কোন আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়নি। তবে পরবর্তী কার্যদিবসে বাবুর শেখের বিরুদ্ধে কেসিসি’র বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা বা জরিমানা করা হবে। অভিযুক্ত বাবুল শেখের মুঠোফোনে (০১৭১১-৮৪১৭৮৬) কল করে না পাওয়ায় তার বক্তব্য জানা যায় নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button