কচুয়ায় যুবক হাত-পা বিচ্ছিন্ন খুমেক হাসপাতালে : ঢাকায় স্থানান্তর

স্টাফ রিপোর্টার/খুমেক প্রতিনিধি ঃ বাগেরহাটের কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের সম্মানকাঠি গ্রামে পূর্ব শত্রুতার জেরে মোঃ রহমত শেখ (২৮) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। এ সময় তার দুই হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে উন্নতি চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করা হয়।
২২ ফেব্রুয়ারি ( রোববার) সকাল সাড়ে ১০টার দিকে মধ্যে গ্রামের কবির খানের কলা ও সুপারি বাগানের ভিতরে এ ঘটনা ঘটে। আহত রহমত শেখ সম্মানকাঠি গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মতিয়ার রহমান শেখ। খুলনা মেডিকেল কলেহ হাসপাতালে সূত্রে জানা যায়, একই গ্রামের মোঃ ইসরাফিল (২৫) ও ইয়াসিন (২৩), উভয়ের পিতা একরাম আলী, এবং মোঃ ইব্রাহিম (২২), পিতা হাতেম আলীসহ আরও ৭-৮ জন মিলে পূর্ব শত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে রহমত শেখকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
ঘটনার সংবাদ পেয়ে কচুয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যায়। সেখানে সার্জারি ইউনিটে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করেন।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ভুক্তভোগী ও হামলাকারীদের মধ্যে পূর্ব থেকে বিরোধ ছিল। সুযোগ পেয়ে দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।



