স্থানীয় সংবাদ

মণিরামপুর প্রেসক্লাবে নব-নির্বাচিত এমপি এ্যাড.গাজী এনামুল হককে সংবর্ধনা প্রদান

মণিরামপুর (যশোর) প্রতিনিধি ঃ ৮৯,যশোর-৫(মণিরামপুর) সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী ও ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ী সংসদ সদস্য এ্যাড. গাজী এনামুল হক বলেছেন, জনগনরে সুখেই সুখ এবং জনগনের দুঃখেই আমি যাতে দুঃখ অনুভব করতে পারি সেই মানসিকতা পোষন করে আমি এমপি হয়েছি। মানবতার সেবক হিসেবে সেহেতু মহান আল্লাহ আমাকে কবুল করেছেন। সুতারাং আমি যেন নিজেকে সর্বদা মানব সেবায় প্রস্তুত থাকতে পারি সেই দোয়া আপনারা আমাকে করবেন। সোমবার ২৩ ফেব্রুয়ারি অপরাহ্নে মণিরামপুর প্রেসক্লাবের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সাংবাদিকদের মত প্রকাশের অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের নানাবিধ সমস্যা , সম্ভাবনা, অনিয়ম, দুর্নীতি, সহিংসতা, নির্যাতন ও অনাচারের চিত্র তুলে ধরে গণমাধ্যম সমাজকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রেসক্লাবের সভাপতি এস.এম মজনুর রহমানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোতাহার হোসেনের সঞ্চালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ও ইফতার মাহফিলে তিনি আরও বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে নাগরিকদের অধিকার রক্ষায় সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। সাংবাদিকরা সমাজের সঠিক চিত্র তুলে ধরে সংবাদ প্রকাশ করলে সেটি মণিরামপুরের সার্বিক উন্নয়নে অবদান রাখবে। তিনি সাংবাদিকদের দায়িত্বশীল ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের আহ্বান জানান এবং গণমাধ্যমের সঙ্গে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় বিশেষ অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মণিরামপুর উপজেলা শাখার আমির সহকারী অধ্যাপক ফজলুল হক, নায়েবে আমির মাওলানা লিয়াকত আলী, মাওঃ মহিউল ইসলাম,উপজেলা সেক্রেটারি সহকারী অধ্যাপক খলিলুর রহমান এবং সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক আহসান হাবীব লিটন, সহকারি সেক্রেটারী শামিম হোসেন, সহকারী সেক্রেটারী ওবায়দুল্লাহ,পৌর শাখার আমির সহকারী অধ্যাপক আব্দুল বারী প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button