স্থানীয় সংবাদ

খুলনায় সর্বনি¤œ ফিতরা ১০০ টাকা

স্টাফ রিপোর্টারঃ খুলনা জেলা ইমাম পরিষদ কর্তৃক ফিতরা ও জাকাতের পরিমাণ নির্ধারণ করা হয়েছে। সর্বনি¤œ ফিতরা নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। মহানগরীর ডাকবাংলা জামে মসজিদে খুলনা জেলা ইমাম পরিষদের আইন ও বিচার বিভাগীয় সম্পাদকম-লীর এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। শনিবার সভাটি অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মাওলানা গোলাম কিবরিয়া, মুফতি হোসাইন আহমেদ, মুফতি গোলামুর রহমান, মুফতি ফরিদ উদ্দিন, মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ। সভায় এ বছরের জন্য ফিতরা নির্ধারণ করা হয়েছে সর্বনি¤œ ১০০ টাকা। জাকাতের নিসাব নির্ধারণ নিয়েও মুফতিরা আলোচনা করেন। যাকাতের নিসাব নির্ধারণের ক্ষেত্রে সাড়ে ৫২ ভরি রৌপ্যের মূল্যমান হিসাব করা হয় আজকের দিনের দাম অনুযায়ী যার মূল্য দুই লাখ ১৪ হাজার টাকা হয়। বাজারদর ওঠানামার ওপর ভিত্তি করে সতর্কতামূলক দুই লাখ ১০ হাজার টাকা এ বছর জাকাতের নিসাব নির্ধারণ করা হয়। রমজানের ফিদিয়া নির্ধারণের বিষয়ে মুফতিরা বলেন, যে ব্যক্তি যার পরিবারে যেমন খাবার খায় সেই অনুযায়ী এক মাসের খাবার অথবা খাবারের খরচ কোনও মিসকিনকে প্রদান করবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button