আহলান সাহলান মাহে রমাদান

৬ষ্ঠ রমজানে কি কি করণীয়
রোজা পালনের পাশাপাশি কুরআন তিলাওয়াত, অধিক পরিমাণে নফল ইবাদত, দান-সদকা, এবং জিকির-আজকারের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের বিশেষ সুযোগ থাকে। এই দিনে রোজার ফরজ বিধান পালনের পাশাপাশি পরনিন্দা ও খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা এবং ইফতারের পূর্বে বেশি বেশি দুআ করা জরুরি। ৬ষ্ঠ রমজানের বিশেষ করণীয় সমূহ: ১) নিশ্চিন্তে ইবাদত: ফরজ নামাজের পর কিছুক্ষণ চুপচাপ বসে জিকির বা তাসবিহ পাঠ করুন। ২) কুরআন তিলাওয়াত: মনোযোগ সহকারে কুরআন তিলাওয়াত করা বা শোনার অভ্যাস করুন।
৩) দান-সদকা: ব্যক্তিগতভাবে বা গোপনে অসহায়দের মধ্যে ছোটখাটো দান করুন। ৪) কঠোর সংযম: ক্ষুধা বা ক্লান্তি নিয়ে অভিযোগ না করে ধৈর্য ধারণ করুন এবং কথাবার্তায় সংযত থাকুন। ৫) ইফতার ও দোয়া: ইফতারের সময় দোয়া কবুল হয়, তাই ইফতারের আগ মুহূর্তে নিজের ও উম্মাহর জন্য দোয়া করুন। পরিবার ও নারীর প্রতি যতœশীল: ইফতার তৈরিতে নারীদের সাহায্য করুন এবং পরিবারের সবার সাথে সুসম্পর্ক বজায় রাখুন। রমজান মাসের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় পানাহার ও অনৈতিক কাজ থেকে সম্পূর্ণ বিরত থাকার মাধ্যমে এই পবিত্র মাসের ফজিলত হাসিল করুন।



