স্থানীয় সংবাদ

তিন দিনেও মেলেনি সাবেক এমপি মিজানের জামাতা ব্যবসায়ী সুজনের সন্ধান, সংবাদ সম্মেলন আজ

স্টাফ রির্পোটার: খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজানের জামাতা ও ব্যবসায়ী কাজী নিজাম উদ্দিন সুজন নিখোঁজ হওয়ার তিন দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবার চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। এদিকে, খুলনার বিশিষ্ট ব্যবসায়ী কাজী আব্দুস সোবহানের নিখোঁজ একমাত্র ছেলে সুজনকে উদ্ধারের দাবিতে আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবের হুয়ামুন কবীর বালু মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি তিনি নগরীর পুলিশ লাইনস জামে মসজিদে তারাবির নামাজ আদায়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। নামাজ শেষে তিনি আর বাড়ি ফেরেননি। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তার খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তবে এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য মেলেনি। এ ঘটনায় সুজনের পিতা কাজি আব্দুস সোবহান সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং-১৪৬০/২২-২-২০২৬।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button