স্থানীয় সংবাদ
খুলনা সিটি কর্পোরেশন ঠিকাদার কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার মাহফিলের প্রস্তুতি সভা কাল

খবর বিজ্ঞপ্তি ঃ আগামীকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) খুলনা সিটি কর্পোরেশন ঠিকাদার কল্যাণ সমিতির অস্থায়ী কার্যালয় প্রস্তুতি সভা বেলা ১১টায় খুলনা সিটি কর্পোরেশন ঠিকাদার কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার পূর্বক এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডের যে সকল ঠিকাদারবৃন্দ তালিকাভুক্ত ঠিকাদার তাদের সকলকে উক্ত সভায় উপস্থিতি থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। প্রতিবছরের ন্যায় মাহে রমজান উপলক্ষে খুলনার সম্মানিত ঠিকাদারবৃন্দ ও নাগরিকবৃন্দদের সম্মানে ইফতার মাহফিল আয়োজনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। সভায় সর্বসম্মতিক্রমে আপনার উপস্থিতি একান্ত কামনা করছি।



