স্থানীয় সংবাদ

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে হত্যা আটক ৬

নড়াইল প্রতিনিধি ঃ
নড়াইলে আধিপত্য বিস্তারকে শিঙ্গাশোরপুর এরাকার হত্যাকান্ডের ঘটনায় প্রধান আসামি রনি শিকদারসহ ছয়জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। গত সোমবার ভোরে সদর উপজেলার শিংগাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে সেহরির সময় এই নৃশংস হত্যাকা-ের ঘটনা ঘটে। মামলার অন্যতম আসামি রনি শিকদার, হালিম ফকির, তুফান মোল্যা, লাজুক ওরফে সূর্য শিকদার, জসিম মোল্যা ও সদর মোল্যকে আটক করে ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ ও র‌্যাব-৬ যৌথ অভিযান চালিয়ে অভিযুক্ত ছয়জনকে আটক করে। মঙ্গলবার নড়াইল জেলা হাসপাতালে নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নড়াইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রকিবুল হাসান জানান, হত্যাকা-ে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button