স্থানীয় সংবাদ

নগরীর বায়তুন নূর শপিং সেন্টারে আগুনে পুড়লো ১০টি মোবাইল ফোনের দোকান

স্টাফ রিপোর্টারঃ খুলনার নিউমার্কেট সংলগ্ন বাইতুন নূর শপিং সেন্টারে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। সোমবার রাত ১১টা ১০ মিনিটের দিকে মার্কেটের একটি মোবাইল ফোনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।জানা গেছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ অবস্থায় স্থানীয় ব্যবসায়ী ও আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস খুলনার উপ-পরিচালক আব্দুল মালেক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় ১০ থেকে ১২টি দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি নিরূপণে সময় লাগবে। তবে ২০-২৫ বছরের পুরোনো দোকানে বৈদ্যুতিক লাইন থেকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটতে পারে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button