স্থানীয় সংবাদ

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কামরুল হাসান : কলারোয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন কলারোয়া সরসকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি ক্ষেত্রপাড়া গ্রামের আল আমিন। বুধবার অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে আল আমিন তার ডিভোর্স দেওয়া স্ত্রীসহ ওই পরিবারের চার ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তুলে লিখিত বক্তব্য পাঠ করেন। এরা হলেন: উপজেলার খোর্দ্দবাটরা গ্রামের
খোরশেদ আলী শেখের মেয়ে সোনিয়া, মৃত নবায়েতুল্লাহ শেখের ছেলে খোরশেদ আলি শেখ, তার স্ত্রী রুপা খাতুন ও ক্ষেত্রপাড়া গ্রামের ৪) হাবিবুল্লা মোল্লা। লিখিত বক্তব্য আল আমিন বলেন, ২০১৯ সালের ১৩ জুন সোনিয়ার সাথে আমার বিয়ে হয়। বিয়ের ৩ মাস পর আমি বিদেশে যাই। কিন্তু ওখান থেকে দুই বছর পরে বাড়িতে আসার পর সংসারে অশান্তি হতে থাকে। এক পর্যায়ে ২০২৫ সালে কোর্টের মাধ্যমে তার কাবিননামায় এক লাখ সাত হাজার টাকা, তার কাবিন এবং খোরপোষ বাবদ প্রদান করে তালাক দেওয়া হয়। ১নং বিবাদী সোনিয়া ২০২৫ সালে ৯জানুয়ারিতে তালাক গ্রহণ করে। তারপর ১৯ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালে আমার নামে করা মামলায় আমি ৯৩ দিন জেল খেটে হাইকোর্ট থেকে আমি জামিন পাই। সেই মামলা চলমান আছে। আল আমিন বলেন, বিবাদীগণ আমার শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে আমাকে কিল, ঘুষি মেরে আমাকে আহত করে। তারপর বিবাদীগণ জোর করে ফাঁকা স্টাম্পে স্বাক্ষর করিয়ে নেয় এবং পরবর্তীতে বিবাদীগণ তাদের নিজেদের ইচ্ছামত দশ লাখ টাকা লিখে তা এখন দাবি করছে। আমি উক্ত স্টাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করি, যা চলমান আছে। এভাবে বিবাদীদের করা হামলা ও হয়রানি থেকে রেহাই পেতে আল আমিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button