দিঘলিয়ায় পারিবারিক কলহের জেরে ছুরিকাহত ২ গ্রেফতার ১

দিঘলিয়া প্রতিনিধি ঃ দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের হাজীগ্রামে স্বামী-স্ত্রীর ঝগড়াঝাটি থামাতে গিয়ে আঃ মজিদের হাতে থাকা ধারালো ছুরির কোপে ২ জন গুরুতর আহত হয়েছে। এ ঘটনার সাথে জড়িত অপরাধীকে পুলিশ গ্রেফতার করেছে।
এলাকাবাসী ও পুলিশের সূত্র থেকে গেছে গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮ টা ৫ মিনিটের সময় দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের হাজিগ্রামে মৃত জব্বার হাওলাদারের পুত্র মোঃ মজিদ হাওলাদার (৬০) ও তার স্ত্রী নাজমা বেগম (৪৫) এর মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়াঝাটি লাগে। এ সময় মুনতাজ খামারীর পুত্র, মজিদ হাওলাদারের শ্যালক আসাদুল খামারি (৪৫) এবং তার আরেক ভাগ্নে আবু তালেব(২৭) পিতা-ইলিয়াস মোল্লা উভয় সাং-হাজিগ্রাম থানা- দিঘলিয়া জেলা-খুলনা ঝগড়া মিটাতে যায়। ঝগড়া থামানোর ফাঁকে এক পর্যায়ে মজিদ হাওলাদারের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে ভিকটিম আসাদুল ও আবু তালেবকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা কমপ্লেক্সে নিয়ে আসলে আহতদের অবস্থা আশঙ্কজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করা হয়। পুলিশ অভিযান চালিয়ে ইতোমধ্যেই ছুরিকাঘাতকারী মজিদ হাওলাদারকে আটক করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।



