স্থানীয় সংবাদ

দিঘলিয়া মোড়ল মার্কেট সড়কে পাগলা কুকুরের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী

দিঘলিয়া প্রতিনিধি ঃ দিঘলিয়া উপজেলায় বেওয়ারিশ পাগলা কুকুরের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী । বিশেষ করে সড়ক দিয়ে চলাচলকারী লোকজন, কোমলমতি শিশু ও স্কুল-মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীরা কুকুরের উৎপাতের মুখে পড়ছে ।
ভুক্তভোগী মহল সূত্রে জানা গেছে, দিঘলিয়া উপজেলার দিঘলিয়া তেতুল তলার ২নং ওয়ার্ডে অবস্হিত বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা পড়াশুনা করে। এসকল শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসা ও বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে বেওয়ারিশ কুকুরের হামলার শিকার হচ্ছে। মঙ্গলবার (২৪ই ফেব্রুয়ারি) সকাল ভোর থেকে রাত ৯:০০ টা পর্যন্ত পাগলা কুকুরের কামড়ে ৬ জন আহত হয়েছে। তারা হলেন (১)রায়হান, (২) বাবুকে দুই বার পাগলা কুকুরটি কামড়িয়েছে, (৩) রাব্বি, (৪) কৃষ্ণা বউ, (৫) সুকান্তরের মা সহ বেশ কয়েকজনকে পাগলা কুকুরটা কামড়িয়েছে। কিন্তু বেওয়ারিশ ও পাগলা কুকুরের উৎপাতে বর্তমানে শিশু শিক্ষার্থীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। তারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চাচ্ছেনা। রাস্তা দিয়ে চলাচল করতে ভয় পাচ্ছে।
এ কারণে অভিভাবকসহ সকলে মিলে শিশু শিক্ষার্থীদের পাহারা দিতে হচ্ছে। কখন কাকে কামড় দেয় বেওয়ারিশ ও পাগলা কুকুর এই ভীতি সবার মনে। শুধু শিশুরা নয় বিভিন্ন বয়সের নারী-পুরুষরাও কুকুরের হামলার শিকার হচ্ছে। কুকুরের ভয়ে নির্জন সড়কে একা পথ চলতে ভয় পাচ্ছে পথচারীরা । বিভিন্ন স্হানে বিভিন্ন বয়সের লোকজন পাগলা কুকুরের আক্রমণের শিকার হয়েছেন বলে জানা যায় । এসব কুকুররা সংঘবদ্ধ হয়ে চলাফেরা করে এবং কাউকে একা পেলেই আক্রমণ করে বসে। এদের উৎপাতে বর্তমানে লাটি-সোটা হাতে নিয়ে চলাফেরা করাও দুষ্কর হয়ে পড়েছে। একা পথে হেঁটে যাওয়ার সময় এরা তেড়ে এসে পায়ে কামড় দেওয়ার চেষ্টা করে। অনেক ভুক্তভোগী মনে কষ্ট নিয়ে বলেন পশুপাখি ও এই বেওয়ারিশ কুকুরের হাত থেকে রক্ষা পাচ্ছে না। এই বেওয়ারিশ কুকুরের আক্রমণ থেকে মুক্তি চায়। কুকুর নিধনে তারা যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button