স্থানীয় সংবাদ

হুমায়রার বৃত্তি লাভ : হতে চায় চিকিৎসক

স্টাফ রিপোর্টার ঃ খুলনার কয়রা উপজেলায় ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে হুমায়রা ইসলাম শিমু। সে কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে অংশ নিয়ে সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। হুমায়রা ইসলাম শিমুর সদর ইউনিয়নের গোবরা গ্রামের মো. সাইফুল ইসলাম ও বকুলা খাতুনের মেয়ে। মেয়ের এ সাফল্যে পরিবারে আনন্দের জোয়ার বইছে। শিমু তার এই অর্জনের জন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে পরিবার, বিদ্যালয়ের শিক্ষকম-লী ও সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সে জানায়, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা ও অভিভাবকদের উৎসাহই তাকে এ সাফল্য অর্জনে সহায়তা করেছে। ভবিষ্যতে সে একজন দক্ষ চিকিৎসক হয়ে এলাকার মানুষের পাশাপাশি দেশের সেবা করতে চায়। এ লক্ষ্যে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছে হুমায়রা ইসলাম শিমু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকম-লী তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন এবং এ সাফল্য বিদ্যালয়ের জন্য গর্বের বলে মন্তব্য করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button