স্থানীয় সংবাদ

খুলনা টিটিসির আইএলও ড্রাইভিং ট্রেডের উদ্যোগে দৌলতপুরে ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার ঃ খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আইএলও ড্রাইভিং (ইতালী) ট্রেডের ১ ম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ২৫ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় দৌলতপুর সেই স্বাদ রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান। এছাড়া প্রশিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রণব কুমার সাহা, মোঃ আব্দুল হামিদ, মোঃ মারুফ আহমেদ, সোহাগ তরফদার, ইলিয়াছুর রহমান, শামসুল আলম, মোঃ আবুল হোসেন,সাবিয়ার রহমান, আব্দুল সবুর, হাফিজুর রহমান, করির হোসেন, গোলাম রব্বানী, মোহাম্মদ আলাউদ্দিন, সিদ্দিকুর রহমান। এ সময় প্রধান অতিথি জিয়াউর রহমান বলেন তিন মাস ট্রেনিংয়ের সময় শিক্ষার্থীদের মাঝে যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হয়েছে তা সত্যিই প্রশংসনীয়। তিনি আরো বলেন ইফতারের পূর্ব দোয়া করছি সকল শিক্ষার্থীরা চূড়ান্ত সফলতা অর্জন করবে। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন সুলতান মাহমুদ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button