স্থানীয় সংবাদ

দৌলতপুরে জুয়েলারি ব্যবসায়ী ও তার ছেলেকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা করলো ভিকটিমের স্ত্রী

# ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি ভিকটিম পরিবারের #
# সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন বিষয়কে সামনে রেখে তদন্ত ও দোষীদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ #

স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীর দৌলতপুরস্থ দত্তবাড়ী এলাকার নিশাত কমপ্লেক্সের শুভ জুয়েলার্সের মালিক জুয়েলারি ব্যবসায়ী সুব্রত অধিকারী শুভ (৫২) এবং তার পুত্র রিজু অধিকারী (১৪)’কে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের হামলায় কুপিয়ে জখমের ঘটনায় ভিকটিমের স্ত্রী বেকারী ব্যবসায়ী গীতা অধিকারি বাদী হয়ে দৌলতপুর থানায় অজ্ঞাতানামা আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন (মামলা নং-৬)। পুলিশ বলছে, ঘটনাস্থল হতে একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। বিভিন্ন তথ্য-উপাত্ত সামনে নিয়ে তদন্তের কার্যক্রম ও আসামীদের গ্রেপ্তারের কার্যক্রম চলমান আছে। দ্রুত সময়ের মধ্যে আসামী গ্রেপ্তারে সক্ষম হবেন তারা। ভিকটিম পরিবার, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন। জুয়েলারি ব্যবসায়ী সুব্রত অধিকারী শুভ তার পরিবার দিয়ে দৌলতপুর থানাধীন পাবলা বৈরাগী পাড়ায় বসবাস করে আসছে। সূত্রে জানা গেছে, ১৮ ফেব্রুয়ারী (বুধবার) দিনগত রাত সোয়া ১২ টার দিকে বাড়ী ফেরার পথিমধ্যে দৌলতপুর (দিবা-নৈশ্য) কলেজ রোডস্থ টাচ্ কুল আইসক্রীম ফ্যাক্টরীর সামনের পাঁকা রাস্তার উপর অজ্ঞাতনামা দুর্বৃত্তরা রাস্তা অবরোধ করে ব্যবসায়ী সুব্রত অধিকারী শুভকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। দুবৃর্ত্তরা জুয়েলারি ব্যবসায়ীর পুত্র রিজু অধিকারীকেও কুপিয়ে মারাত্বক জখম করে। তাদের আত্মচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে উদ্ধার করে চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে নিয়ে যায়। জুয়েলারি ব্যবসায়ীর পুত্র রিজু অধিকারীর অবস্থা আশঙ্কা জনক হওয়ার কারনে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়া হয়। ওই ঘটনায় দৌলতপুর নিশাত কমপ্লেক্সসহ ওই এলাকার জুয়েলারি ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করে। এমন নেক্কারজনক ঘটনার জন্য দৌলতপুর এলাকার জুয়েলারি ব্যবসায়ীরা জড়িতদের গ্রেপ্তারের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন এবং সর্বশেষ ওই ঘটনায় জুয়েলারি ব্যবসায়ী সুব্রত অধিকারী শুভ (৫২) এবং তার পুত্র রিজু অধিকারীকে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের হামলায় কুপিয়ে জখমের ঘটনায় ভিকটিমের স্ত্রী বেকারী ব্যবসায়ী গীতা অধিকারি বাদী হয়ে দৌলতপুর থানায় অজ্ঞাতানামা আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন । মামলার বাদী বেকারী ব্যবসায়ী গীতা অধিকারী জানান, পুলিশ ওই ঘটনাস্থল হতে একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। আমাদের নিরাপত্তা কোথায়? দিনশেষ নিরাপত্তা নিয়ে বাড়ীতে ফিরতে পারবো। ইতোমধ্যে ওই ঘটনায় আমি বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় অজ্ঞাত আসামীর বিরুদ্ধে মামলা করেছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছি। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কালীপদ ঢালী জানান, ঘটনাস্থল হতে একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। বিভিন্ন তথ্য-উপাত্ত সামনে নিয়ে তদন্তের কার্যক্রম ও আসামীদের গ্রেপ্তারের কার্যক্রম চলমান আছে। দ্রুত সময়ের মধ্যে আসামী গ্রেপ্তারে সক্ষম হবো। এ বিষয়ে দৌলতপুর জুয়েলারি সমিতির সাঃ সম্পাদক অশোক কুমার কর জানান, সুব্রত অধিকারী বাড়ী যাওয়ার পথে তার এবং তার ছেলের উপর হত্যার উদ্দেশে হামলার ঘটনা অত্যন্ত দুঃখ জনক। ওই ঘটনায় তার স্ত্রী ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন। আমরা জুয়েলারী ব্যবসায়ীরা এই ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন ও শঙ্কিত। ওই ঘটনার সঙ্গে জড়িতের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এ বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) এ.এফ.এম জাহিদুল ইসলাম জানান, দৌলতপুরে জুয়েলারি ব্যবসায়ী ও তার পুত্র জখমের ঘটনায় ইতোমধ্যে থানায় তার স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনাস্থল হতে একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ওই ঘটনার বিভিন্ন বিষয় ও তথ্য-উপাত্ত সামনে রেখে তদন্তের কার্যক্রম ও আসামীদের গ্রেপ্তারের কার্যক্রম চলমান আছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button