স্থানীয় সংবাদ

যশোরে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিহত

যশোর ব্যুরো ঃ যশোরের সিঙ্গিয়া রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, বসুন্দিয়া ইউনিয়ন এর সিঙ্গিয়া রেলস্টেশন প্ল্যাটফর্ম থেকে প্রায় ১৫০ গজ পশ্চিমে রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় ঢাকা অভিমুখী নকশী কাঁথা লোকাল মেইল ট্রেনটি পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তি অজ্ঞাতনামা পুরুষ (৬৫)। স্থানীয়দের ভাষ্যমতে,তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ঘোরাফেরা করতেন এবং মানসিক ভারসাম্যহীন ছিলেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল-এর মর্গে পাঠায়। এ ঘটনায় রেলওয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয় এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।#

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button