স্থানীয় সংবাদ

দৈনিক প্রবাহ সম্পাদক গুরুতর অসুস্থ : দেশবাসীর কাছে দোয়া কামনা

স্টাফ রিপোর্টার ঃ
দৈনিক প্রবাহ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আশরাফ-উল-হক গুরুতর অসুস্থ হওয়ায় বুধবার (২৫ ফেব্রুয়ারী) এয়ার অ্যাম্বুলেন্সে খুলনা থেকে জরুরীভাবে তাঁকে ঢাকায় নেয়া হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে নগরীর রায়পাড়া ক্রস রোডে অবস্থিত তার নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে নগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে গতকাল দুপুরে এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। শ্বাসকষ্টজনিত কারণে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে ভর্তি রাখা হয়েছে। প্রবীন সাংবাদিক আশরাফ-উল-হক’র সুস্থতা কামনায় দেশবাসীর কাছে প্রবাহ পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button