স্থানীয় সংবাদ

বাগেরহাট জেলা যুবদল নেতার ইফতার ও দোয়া অনুষ্ঠান

বাগেরহাট প্রতিনিধি ঃ জাতীয়তাবাদী যুবদলের বাগেরহাট জেলা শাখার সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজাউদ্দিন মোল্লা সুজনের সৌজন্যে প্রেসক্লাবে সংবাদকর্মীদের নিয়ে ইফতার ও দোয়ার অনুষ্ঠান করা হয়েছে। বুধবার বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ ইফতার মাহফিলে প্রেসক্লাব সভাপতি আবু সাঈদ শুনুর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক বান্ধব রাজনৈতিক নেতা সুজাউদ্দিন মোল্লা। ইফতার অনুষ্ঠানে বাগেরহাট প্রেসক্লাবের বর্তমান ও সাবেক কমিটির কর্মকর্তাবৃন্দসহ প্রায় অর্ধশত সংবাদ কর্মী অংশগ্রহন করেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা মোঃ জাহিদুর রহমান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button