জাতীয় সংবাদ

বঙ্গোপসাগরে জলদস্যুর গুলিতে প্রাণ গেল জেলের

প্রবাহ রিপোর্ট ঃ বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জলদস্যুর গুলিতে গুলিবিদ্ধ হয়ে শাহাদত হোছাইন (১৭) নামে এক জেলে নিহত হয়েছেন। তিনি কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের আলী হাজী পাড়ার মৃত মো. বাদশার ছেলে। ফিশিং ট্রলারের মালিক জসিম উদ্দিন বলেন, তিনদিন আগে শাহাদত অন্য মাঝিমাল্লাদের সঙ্গে সাগরে মাছ শিকারে যান। বুধবার বিকালে অন্য একটি ট্রলারের মাধ্যমে খবর পাওয়া গেছে আমার ফিশিং ট্রলার ডাকাতের কবলে পড়েছে এবং একজন জেলে গুলিবিদ্ধ হয়েছেন। এ খবরে আমি একটি ট্রলার নিয়ে তাদের উদ্ধার করতে বের হই, উদ্ধার করে নিয়ে আসার পথে সাগরেই তার মৃত্যু হয়। উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন বলেন, একমাস ধরে সাগরে ডাকাতির ঘটনা বেড়ে গেছে। ডাকাতদের ভয়ে জেলেরা মাছ ধরতে যাচ্ছে না। এ ঘটনায় জেলেদের মনে অনেকটা আতঙ্ক বিরাজ করছে। কুতুবদিয়া থানার ওসি মো. মাহবুবুল হক বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button