খালিশপুর ১০নং ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে ফ্যামিলী কার্ড প্রস্তুত নিয়ে কেসিসি ব্যাপক তৎপর

# আজ থেকে জরিপ শুরু #
স্টাফ রিপোর্টারঃ ঈদের মধ্যে ফ্যামিলী কার্ড প্রদানের জন্য কেসিসি ব্যাপক তৎপরতা শুরু করেছেন। ইতোমধ্যে তারা গতকাল দুপুরে নগরভবনে প্রস্তুতি সভা কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিক আহমেদের সভা পতিত্বে অনুষ্ঠিত হয়। খালিশপুর ১০নং ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এ কার্ড প্রদান করা হবে। দেশের আটটি বিভাগীয় শহরের ১০টি উপজেলা প্রাথমিকভাবে এ কার্ড চালু করা হবে। তার মধ্যে খালিশপুর ১০নং ওয়ার্ড পড়েছে। ঈদের আগে ফ্যামিলী কার্ড বিতরণ করার লক্ষ্যে ২৪ ফেব্রুয়ারী প্রাথমিক প্রতিবেদন প্রনয়ন করা। সে লক্ষে কেসিসি ফ্যামিলী কার্ড কার্যক্রমের পাইলটিং নিয়ে নিয়মিত তদারকি করা। আগামী ১০ মার্চ এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ কমিটির সভাপতি থাকবেন জেলা প্রশাসক, সদস্য সচিব থাকবেন উপ পরিচালক সমাজ সেবা কার্যালয়। কেসিসির ওয়ার্ড কমিটির ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে। আজ থেকে ১০নং ওয়ার্ডে চলবে জরিপ কাজ। এ কাজটি করা হবে সমাজসেবা অফিসের নেতৃত্বে। ৭২ জন জরিপ সদস্য এ কাজটি করবেন। ১২টি সরকারী সংস্থা এ জরিপ কাজ পরিচালনা করবেন। সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শেখ কানিজ মোস্তফা বলেন, আজ শুক্রবার থেকে ১০নং ওয়ার্ডে জরিপ শুরু হবে। বিভিন্œ সংস্থার ৭২ জন কর্মী এ কার্যক্রমে অংশ নিবেন। আগামী ৪ দিনের মধ্যে এ জরিপ কাজ শেষ করার চিন্তা আছে। এই ওয়ার্ডে ১১ হাজার ৮শ’ পরিবার রয়েছে। যার জরিপ এই ৭২জন কর্মী করবেন। জরিপ শেষে তিন ক্যাডাগরিতে কার্ড দেয়া হবে। এর মধ্যে দরিদ্র. অতিদরিদ্র ও ছিন্নমূল মানুষ কার্ডের আওতায় আসবে।



