বন্ধুমহল সমাজ কল্যান সংস্থার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনায় “আমরা ভালোর সাথে আলোর পথে” স্লোগানকে সামনে রেখে বন্ধুমহল সমাজ কল্যান সংস্থা-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। নগরীর কাইফেং রেস্টুরেন্টে এই ইফতার মহাফিলে সংস্থার সদস্য ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহন করেন। সংস্থার সভাপতি মোঃ শাহিনুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাবেক ভিপি সদর থানা বিএনপি’র সভাপতি কে এম হুমায়ুন কবির। উপস্থিত ছিলেন, উপদেষ্টামন্ডলী সদস্য মিজানুর রহমান মিল্টন, সাইদ হাসান লাভলু, কৌশিক দে বাপ্পি, ইয়াসিন আরাফাত রুমি ও শিশির রঞ্জন মল্লিক, সদস্যমন্ডলীর মধ্যে ছিলেন, জাহাঙ্গীর হোসেন, আশরাফ উল ইসলাম নূর, রফিকুল হাসান বাবু, শাজাহান হোসেন, আলী পাকবাজ জুয়েল, ইসমাম তাহসিম সৌমিক, লিটন ইরফান, শেখ আল এহসান, আওয়াল শেখ, হেলাল ফারাজী, জিয়াউর রহমানের খান আপন, মাহবুবুর রহমান মুন্না, বেলাল হোসেন, মাসুদুল হক হারুন, মেজবা উদ্দিন পপলু, তানভির হোসেন, মোঃ ইরফান, ইমরান আহমেদ, আছিফুজ্জামান অমি, মোঃ মৌফারসের আলম, প্রমুখ। আলোচনা সভায় সাধারণ সম্পাদক গত এক বছরে সংগঠনের বিভিন্ন সামাজিক কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। সংগঠনের পক্ষ থেকে আগামী ২৭ রমজানে নগরীর জাতিসংঘ শিশু পার্কে দরিদ্র ও প্রান্তিক মানুষের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণের ঘোষণা দেওয়া হয় এবং এ কাজে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।



