স্থানীয় সংবাদ

দৈনিক প্রবাহ সম্পাদকে সুস্থতা কামনা খুলনা অঞ্চল জামায়াত নেতৃবৃন্দের

খবর বিজ্ঞপ্তি ঃ দৈনিক প্রবাহ সম্পাদক ও প্রকাশক, খুলনা সংবাদপত্র পরিষদের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আশরাফ উল হক এর সুস্থতা কামনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান এমপি, মাস্টার শফিকুল আলম, খুলনা মহানগর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক নজিবুর রহমান ও সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করীম ও সেক্রেটারি শেখ মো. ইউনুস। উল্লেখ্য, মঙ্গলবার মধ্যরাতে খুলনা মহানগরীর রায়পাড়া ক্রস রোডে অবস্থিত তার নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে বুধবার দুপুরে এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। শ্বাসকষ্টজনিত কারণে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে ভর্তি রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button