স্থানীয় সংবাদ

যশোরে ডায়মন্ড প্রতারক চক্রের ৩ সদস্য আটক

যশোর ব্যুরো ঃ ২৫ ফেব্রুয়ারি বুধবার রাতে যশোর শহরতলীর ঝুমঝুমপুর ক্লাব মোড় থেকে স্থানীয় লোকজন একজন মহিলাসহ ডায়মন্ড প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করে কোতয়ালী পুলিশের কাছে সোপর্দ করেছে। আটককৃতরা হলো, যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর স্কুল মোড় এলাকার জয়নাল আবেদীনের মেয়ে মৌসুমী আক্তার, একই এলাকার ইউসুফ আলীর ছেলে সবুজ ও বড় শেখহাটির আব্দুল মান্নানের ছেলে বিল্লাল হোসেন। এদের কাছ থেকে পুলিশ নকল ডায়মন্ডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। এবিষয়ে ফতেপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস ঘটনার সময় উপস্থিত ছিলেন এবং মহিলাসহ তিন প্রতারককে জনতা পুলিশের হাতে তুলে দিয়েছেন বলে জানিয়েছেন। কোতয়ালী মডেল থানা পুলিশের পুলিশ পরিদর্শক অপারেসন্স মোমিনুল ইসলাম এদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button