স্থানীয় সংবাদ

দিঘলিয়ায় প্রতারক চক্রের প্রধানসহ ৭ সদস্য আটক ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

দিঘলিয়া প্রতিনিধি ঃ খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের কেটলা এলাকায় প্রতারক চক্রের প্রধান পল্লব সাহাসহ ৭ সদস্যকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। ভ্রাম্যমাণ আদালতে তাদের ১৫ হাজার টাকা জরিমানা করেছেন।
গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় জনতা তাদের আটক করে উপজেলা নিবার্হী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র মোঃ হারুন অর রশিদকে অবহিত করেন । তিনি প্রতারকদের পুলিশে সোপর্দ করতে বলেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের ১৫ হাজার টাকা জরিমানা করেছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের কেটলা এলাকায় টিসিবির পণ্য প্রদানের প্রলোভন দিয়ে প্রতারক চক্রের ৭ সদস্য স্থানীয়দের নিকট থেকে জাতীয় পরিচয় পত্র ও মোবাইল নাম্বার সংগ্রহ করেছেন।
গাজিরহাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য খোকন বিশ্বাসের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহের জন্য প্রতারক চক্রের সদস্যরা হাজির হয়ে টিসিবি ১১০০ টাকা মূল্যের পণ্য ৪৫০ টাকায় প্রদান করার প্রলোভন দেখিয়ে এন আইভি কার্ড ও মোবাইল নাম্বার চাইলে বিষয়টি নিয়ে সন্দেহ সৃষ্টি হয়। লোকজন উপজেলা নিবার্হী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হারুন অর রশিদকে বিষয়টি জানালে তিনি প্রতারকদের পুলিশ হেফাজতে রাখার নির্দেশনা প্রদান করেন এবং তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রতারক চক্রের সদস্যদের ১৫ হাজার টাকা জরিমানা করেন। অনাদায় তিন মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হারুন অর রশিদ বলেন, বর্তমানে প্রতারক চক্রের সদস্যরা গ্রামের সহজ-সরল মানুষদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদ পেতেছে ।
প্রতারক চক্রের সদস্যদের প্রতারনা থেকে রক্ষার জন্য জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিদের স্থানীয় জনগণকে সচেতন করতে হবে বলে জানিয়েছেন। পাশাপাশি প্রতারণা সহ কোন ধরনের অপরাধ মূলক কর্মকান্ড যা আইন-শৃঙ্খলা অবনতি ঘটে এমন বিষয় সামনে পড়লে সঙ্গে সঙ্গে প্রশাসনকে অবহিত করার আহ্বান জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button