স্থানীয় সংবাদ

ময়ুর ব্রীজের পাশে পুলিশী হস্তক্ষেপে জমি জবর দখলে ব্যর্থ হলো দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টারঃ পুলিশী হস্তক্ষেপে বন্ধ হলো জমি দখলদার বাহিনীর কর্মকান্ড। শুক্রবার বেলা ১১টার দিকে ময়ুরব্রীজের পাশে আরাফাত আবাসিক এলাকা সংলগ্ন হরিনটানা থানাধীন চকমথুরাবাদ মৌজার বিআরএস ২০৫নং খতিয়ানের ৫৯৯ দাগের প্রায় ৪ কাটা জমির মালিক কাজী রেহানা। দীর্ঘ ৪০ বছর যাবৎ এই বিধবা মহিলা জমির খাজনাসহ যাবতীয় দেনা পাওনা পরিশোধ ও দেখভাল করে আসছেন। কিন্তু একটি দালাল চক্র ওই জমি দখলের জন্য নানা ধরণের ষড়যন্ত্র শুরু করে। মৃত হাতকাটা মালেক নামের একজন দুর্বৃত্তের স্ত্রী নয়নকে জমির মালিক সাজিয়ে প্রতারকচক্রটি জমির পাওয়ার নেয়। সে মতে, তারা দখলের চেষ্টা করে। কিন্তু আইন অনুযায়ী বিআরএস খতিয়ানভুক্ত জমিতে কেউ অবৈধভাবে প্রবেশ করতে পারে না । যা আইনগতভাবে দন্ডনীয় অপরাধ। তারপরও স্থানীয় চক্রটি রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে ওই জমি দখলের চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় শুক্রবার সকালে ৫/৭ জনের একটি দুবৃত্তচক্র জমি দখলের জন্য ভাউন্ডারী ওয়াল দেয়া শুরু করে। খবর পেয়ে থানা পুলিশের হস্তক্ষেপে দখলদাররা পালিয়ে যায়। এ সংক্রান্ত জমির মালিক কাজী রেহেনা হরিনটানা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। ও্ই অভিযোগে উল্লেখ করা হয়, “তিনি আরাফাত আবাসিক এলাকার চকমথুরাবাদ মৌজার বাসিন্দা। বিবাদী শাওন শরীফ (২৮) এর বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করছি, আমার ক্রয়কৃত সম্পত্তি ভোগ দখল করে আসছি। শুক্রবার সকালে বিবাদী ও তার লোকজন আমার ক্রয়কৃত সম্পত্তিতে অবৈধভাবে প্রবেশ করে আমার জমিতে ভাউন্ডারী ওয়াল নির্মাণ শুরু করে। আমার জমিতে দেখাশোনা জন্য থাকা সোহেল (৩৯) বাধা দিলে বিবাদী তার কোন কথা না শুনে তাকে প্রকাশ্যে মারপিট করে জীবনে শেষ করে দিব বলে হুমকি প্রদান করে এবং দ্রুত এই জমি ত্যাগ করার জন্য বলে। এই জমি ত্যাগ না করলে আমাদের বড় ধরনের ক্ষতি করবে বলে জানায়।” পরে থানা পুলিশকে বিষয়টি অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দখলদারদের বিতাড়িত করে। হরিণটানা থানার ওসি শেখ খায়রুল বাশার বলেন, ঊভয় পক্ষের কাগজপত্র আছে। যতটুকু কাগজে জমি আছে বাস্তবে তা নেই। এসব বিষয় নিয়ে বিরোধ বলে তিনি জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button