স্থানীয় সংবাদ
গোয়ালখালীতে চার দলীয় ক্রিকেট প্রিমিয়ার লীগ টুর্নামেন্ট’র শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার : খালিশপুর থানাধীন গোয়ালখালীতে চার দলীয় ক্রিকেট প্রিমিয়ার লীগ টুর্নামেন্ট’র শুভ উদ্বোধন হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে দশটায় গোয়ালখালী বালুর মাঠ প্রাঙ্গনে উক্ত টুর্নামেন্ট খেলাটির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বিশিষ্ট সমাজ সেবক ক্রীড়াঅনুরাগী মোঃ মাহবুবুর রহমান রাজিব, বিশিষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মারুফ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন, মোঃ জাহিদ,মোঃ আকবার আলী, কামাল পারভেজ, মোস্তাকিন, সিদ্দিক রোম্মান জুবায়ের, সাকিব, অতিন, নাফিজসহ স্থানীয় অতিথিবৃন্দরা।



