স্থানীয় সংবাদ

ন্যাশনাল ওলামা এলায়েন্সের সহ-সাংগঠনিক সম্পাদক আরিয়ানকে খুলনা এনসিপির শুভেচ্ছা

খবর বিজ্ঞপ্তি ঃ ন্যাশনাল ওলামা এলায়েন্সের নবগঠিত আহ্বায়ক কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মাদুল্লাহ হাফেজী (আরিয়ান) মনোনীত হওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খুলনা জেলার পক্ষ থেকে তাকে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে আলেম সমাজের অধিকার রক্ষা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ন্যাশনাল ওলামা এলায়েন্স কার্যকর ভূমিকা রাখবেÍএমনটাই প্রত্যাশা সবার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) ওয়াহিদ উজ জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি খুলনা জেলা প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসান (ফয়জুল্লাহ), খুলনা মহানগর সংগঠক আরেফিন চৌধুরী লিওন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগরের যুগ্ম আহ্বায়ক ফাহমিদ ইয়াসি। এছাড়াও উপস্থিত ছিলেন এনসিপির জেলা সদস্য মুজাহিদুল ইসলাম ও মামুন হোসেন, শ্রমিক শক্তির খুলনা জেলা আহ্বায়ক মো. আশরাফুর জামান ও সদস্য সচিব মো. কাওছার হাওলাদার, যুব শক্তির জেলা যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ও সদস্য সচিব সরদার তুহিনুজ্জামান সোহাগ, এনসিপি বটিয়াঘাটা উপজেলা যুগ্ম সমন্বয়কারী মো. হাসানুর রহমান এবং এনসিপি খুলনা জেলা সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ নবনিযুক্ত সহ-সাংগঠনিক সম্পাদকের সফলতা কামনা করেন এবং সংগঠনের সার্বিক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button