স্থানীয় সংবাদ

১৬ নং ওয়ার্ড শিবিরের রমাদান কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

খবর বিজ্ঞপ্তি ঃ আত্মগঠন ও প্রশিক্ষণের মাস রমাদানের তাৎপর্য সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর লক্ষ্যে রমাদান কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর শাখার আওতাধীন ১৬ নং ওয়ার্ড (পূর্ব)।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নগরীর বয়রার একটি মিলনায়তনে এ প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির খুলনা মহানগর শাখার প্রচার ও এইচআরডি সম্পাদক এস এম বেলাল হোসেন। ওয়ার্ড ছাত্রশিবিরের সভাপতি আহসান মাহমুদ নিহালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল আজিজ। এছাড়াও ওয়ার্ড সেক্রেটারি মোহাম্মদ সিয়াম, অফিস ও বায়তুলমাল সম্পাদক মাহীর শাহারিয়ার শাফিন, সাহিত্য-প্রকাশনা সম্পাদক রাইয়ান ইসলাম সৈকতসহ ওয়ার্ড ও উপশাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রমাদান কুইজ প্রতিযোগিতায় ওয়ার্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করে। কুইজ প্রতিযোগিতায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত দশজনকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হয়। নগদ অর্থ, রমাদান পরিকল্পনা, বই, মাসিক কিশোরকণ্ঠ পত্রিকাসহ বিভিন্ন প্রকাশনাসামগ্রী বিজয়ীদের পুরস্কার হিসেবে প্রদান করা হয়। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button