দৈনিক প্রবাহ সম্পাদকের সুস্থতা কামনায় বাংলা নিউজ টিভি পরিবারের দোয়া ও ইফতার

খবর বিজ্ঞপ্তি : দৈনিক প্রবাহের সম্পাদক ও প্রকাশক আশরাফ-উল-হকের সুস্থতা কামনায় খুলনার জনপ্রিয় অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল বাংলা নিউজ টিভির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ ফেব্রুয়ারি শুক্রবার নগরীর একটি অভিজাত রেস্তোরায় এই দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলা নিউজ টিভির সম্পাদক মো: মামুন রেজার সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুস্তাফিজ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান টিংকু। এছাড়া বিশেষ অতিথীদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলা নিউজ টিভির প্রধান সম্পাদক কাজী মিজানুর রহমান,বাংলা নিউজ টিভির সম্পাদক মন্ডলীর সভাপতি মোঃ আলতাফ হোসেন, যুগ্ম সম্পাদক শাহিন হোসেন, সহকারি সম্পাদক হায়দার আলী, দৈনিক প্রবাহের বার্তা সম্পাদক মোঃ মেহেদী মাসুদ খান, নিজস্ব প্রতিবেদক শেখ ফেরদৌস রহমান, রিপোর্টার মুশফিক মেহেদী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ ইমনসহ প্রমুখ। এ সময় দৈনিক প্রবাহের সম্পাদক ও প্রকাশক মো: আশরাফ -উল-হকের শারীরিক সুস্থতার জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রুহুল আমিন।



