স্থানীয় সংবাদ

খালিশপুর জুট মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন

# প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে #

স্টাফ রিপোর্টার ঃ প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রায়ত্ত্ব পাটকল চালুর নির্দেশনায় গতকাল শনিবার সকাল ১১টায় খালিশপুর জুট মিলস্ শ্রমিক কর্মচারী ইউনিয়ন অফিসে ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, স্টার ও দৌলতপুর জুট মিলের সিবিএ-নন সিবিএ নেতৃবৃন্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন খালিশপুর জুট মিলের সিবিএ এর সভাপতি ও জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবু দাউদ দ্বীন মোহাম্মদ।
উক্ত সভায় উপস্থিত নেতৃবৃন্দের প্রস্তাব অনুযায়ী নিম্ন বর্ণিত সিদ্ধান্তাবলী গৃহীত হয়। সিদ্ধান্ত-১ ঃ প্রধানমন্ত্রী বাংলাদেশের সকল বন্ধ শিল্প প্রতিষ্ঠান চালু করা ও রুগ্ন শিল্প প্রতিষ্ঠান সচল করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়ায় রাষ্ট্রায়ত্ত্ব পাটকলের সকল শ্রমিক-কর্মচারী পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। সিদ্ধান্ত-২ ঃ খুলনার সকল পাটকল চালু করার উদ্যোগ নেওয়ায় খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ রকিবুল ইসলাম বকুল ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আজগর লবী, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান ও খুলনা সিটি কর্পোরেশনের নব নির্বাচিত প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জুকে বিশাল শ্রমিক জনসভার মাধ্যমে গণ সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত-৩ ঃ প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন করার লক্ষ্যে পাটকলের কোন যন্ত্রাংশ, মেশিন ও স্থাপনা খোলা বা ভাঙ্গা যাবে না। এজন্য রবিবার দুপুর ১২টায় খালিশপুরস্থ চরেরহাট জোন অফিসে গিয়ে জোনাল জিএম সাহেবকে সভার সিদ্ধান্ত অবগত করা হবে।
উপস্থিত নেতৃবৃন্দ:- আবুল কালাম জিয়া, সহ সভাপতি, জাতীয়তাবাদী পাট শ্রমিকদল, কেন্দ্রীয় কমিটি। গাজী মোঃ মাসুম, সাবেক সভাপতি, স্টার জুট মিলস। মোঃ মুরাদ হোসেন, সাবেক সভাপতি, ক্রিসেন্ট জুট মিলস। মোঃ নূরুল হক, সাবেক সভাপতি, প্লাটিনাম জুট মিলস। মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক, প্লাটিনাম জুট মিলস। মোঃ সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক, ক্রিসেন্ট জুট মিলস। মোঃ বেল্লাল মল্লিক, সভাপতি, স্টার জুট মিলস। মোঃ খলিলুর রহমান, সাবেক সভাপতি, প্লাটিনাম জুট মিলস। মোঃ হোয়েত উদ্দিন, সভাপতি, দৌলতপুর জুট মিলস। মোঃ মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক, খালিশপুর জুট মিলস। মোঃ সাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ, খালিশপুর জুট মিলস।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button