মোংলা বন্দর ক্যারিয়ারস এসোসিয়েশনের দোয়া ও ইফতা

খবর বিজ্ঞপ্তি ঃ মোংলা বন্দর ক্যারিয়ারস এসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার খুলনা হোটেল রয়্যাল ইন্টারন্যাশনালে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, মোংলা বন্দর ক্যারিয়ার এসোসিয়েশনের সভাপতি মো: কামাল হোসেন। এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: শাহাদাৎ হোসেন মল্লিকের সঞ্চালনায় দোয়া মাহফিলে বত্তৃতা করেন, নৌ পরিবহন মালিক সমিতির মহা সচিব মফিজুর রহমান। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, শ্রম কল্যাণ অধিদপ্তরের ডেপুটি ডাইরেক্টর মো: শফিকুর রহমান, ডিজি শিপিং ইন্সপেক্টর মো: রাশেদুল আলম, সিএন্ডএফ আহবায়ক মোশারেফ হোসেন সদস্য সচিব চৌধুরি মাহমুদুন জনি। খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন ও সহ-সভাপতি বদরুল আলম। এছাড়া দোয়া মাহফিলে দেশ ট্রেডিং, নাবিল গ্রুপ, বসুন্ধরা, সেভেন রিংস, সিএন্ডএফ এজেন্টসহ বিভিন্ন আমদানিকারক লঞ্চ লেবার এসোসিয়েশন এবং জাহাজি শ্রমিক সংঘের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



