স্থানীয় সংবাদ

খুলনা ২৩ নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা নগরীর বিকে স্কুল ক্যাম্পাসে শনিবার বিকালে ২৩ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শেখ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর তারবিয়্যাত সেক্রেটারি মাওলানা শেখ মোঃ ওলিউল্লাহ, সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, সদর থানা সেক্রেটারি মোঃ আব্দুল সালাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন সদর থানার সভাপতি কাজী মাহফুজুর রহমান, সদর থানা বায়তুল মাল সেক্রেটারি মোয়াজ্জেম হোসাইন,সদর থানা জামায়াত নেতা ডা. হাফেজ মাওলানা সাইফুল্লাহ মানসুর , জামায়াত নেতা আফসার উদ্দিন রতন।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ২৩ নং ওয়ার্ডের সভাপতি মুহা. হুমায়ুন কবীর এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ার্ড সেক্রেটারি সাব্বির তরফদার। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ডের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ শহিদুল ইসলাম, মোঃ কামাল উদ্দিন, সাহাল, কাজী ইউনুছ, মইনুদ্দিন, নাসিমুল্লাহ কাজী শামীম, সালাউদ্দিন, ফারুক হোসেন, গালিব প্রমুখ বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে আত্মশুদ্ধি, নৈতিকতা ও সমাজকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button