দৈনিক প্রবাহ সম্পাদকের সুস্থতা কামনায় খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির দোয়া

স্টাফ রিপোর্টার ঃ দৈনিক প্রবাহের সম্পাদক ও প্রকাশক আশরাফ-উল-হকের সুস্থতা কামনায় খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার স্বাস্থ্যের আরও অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়া হয়েছে। তার আকস্মিক অসুস্থতার খবরে খুলনার গণমাধ্যম অঙ্গনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে সাংবাদিকতা পেশায় যুক্ত থেকে খুলনার সংবাদপত্র জগতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। গতকাল বিকালে ফুলবাড়ীগেট খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি কার্যালয়ে এই দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়।খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতিত্বে শেখ বদরউদ্দীনের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সহ সভাপতি এম এ শফি, সাংগঠনিক সম্পাদক এশিয়ান টেলিভিশনের রিপোর্টার ও দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার সাইফুল্লাহ তারেক, সংগঠনের কোষাধক্ষ ও দৈনিক মানবজমিনের ফুলতলা উপজেলা প্রতিনিধি গাজী মাকুল উদ্দীন, সংগঠনের শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মিহির রজ্ঞন বিশ্বাস, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ হেলাল ফকির, দৈনিক অনিবার্নের খানজাহান আলী থানা প্রতিনিধি মশরুজ্জামান খান সাবু । দোয়া অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিক আশরাফ উল হক এর দ্রুত আরোগ্য কামনা করা হয় ।



