দিঘলিয়া উপজেলার সকল দপ্তরপ্রধানগণের সাথে আজিজুল বারী হেলাল এর মতবিনিময়

দিঘলিয়া প্রতিনিধি ঃ দিঘলিয়া উপজেলার সকল দপ্তরের প্রধানগণের সাথে খুলনা-৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (০১ মার্চ-২০২৬) দুপুর পৌণে ২টার সময় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল। আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাহমুদা সুলতানা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ বিশ্বাস, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা প্রকাশ কুমার আইচ, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহাগ হোসেন, উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোনায়েম খান, উপজেলা নির্বাচন অফিসার হুমায়রা পারভীন, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মমতাজ খানম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নিসা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ কিশোর আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ জামাল হুসাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, উপজেলা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, উপজেলা সহকারী প্রগ্রামার পুষ্পেন্দু দাশ। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগণ।



