ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি দেড় শত দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে

খবর বিজ্ঞপ্তি ঃ মানবিক সহায়তার আওতায় ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটির উদ্যোগে ১লা মার্চ রবিবার সকাল ১১ টায় খালিশপুর বঙ্গবাসী এলাকায় নিজস্ব ভবনে দেড় শত দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
একজনার জন্য বরাদ্দ রয়েছে তেল ৩ লিটার, চাল ২৫ কেজি, ডাল দুই কেজি, আটা দুই কেজি, আলু ৫ কেজি, লবণ ১ কেজি, খেজুর ১ কেজি, ছোলা দুই কেজি, চিনি ২ কেজি।
অনুষ্ঠানে খুলনা প্রজেক্ট অফিসার মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি এখন টেলিভিশনের খুলনা ব্যুরো ও সময়ের খবর পত্রিকার সম্পাদক মোঃ তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এখন টিভির ব্যুরো প্রধান ও সময়ের খবর পত্রিকার সম্পাদক মোঃ তরিকুল ইসলাম বলেন, ওব্যাট হেল্পার্স এ সংগঠনটি গরীব দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়িয়েছে। এরকম যদি সমাজের প্রতিটি ধনী মানুষ যদি এভাবেই এগিয়ে আসে তাহলে গরিব-দুঃখীরা এবং অসহায় মানুষ রা ঈদের দিন আনন্দে সময় কাটাতে পারবে।
এ সময় সভাপতির বক্তব্যে ওব্যাট হেলপারস এর খুলনা অফিসার মোঃ হুমায়ুন কবির বলেন, দেশের মানুষের উন্নয়নে গরিব দুঃখীর পাশে ওব্যাট এর প্রতিষ্ঠাতা আনোয়ার খান সাহেব যেভাবে শিক্ষার্থীদের সহযোগিতা ও আর্থিক অনুদান সহ আরোও নানাভাবে সাহায্য করেন। তারই ধারাবাহিকতা আমি যেমন ধরে রেখেছি ঠিক তেমন ধরে রাখার জন্য আমার মতন হুমায়ুন সবাইকে হতে হবে।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সময়ের আলো পত্রিকার খুলনা ব্যুরো ও চ্যানেল এস টেলিভিশনের খুলনা জেলা প্রতিনিধি শেখ শান্ত ইসলাম, দৈনিক পূর্বাঞ্চলের ফটো সাংবাদিক এম এ হাসান, সময়ের খবরের ফটো সাংবাদিক রবিউল ইসলাম উজ্জ্বল, দৈনিক আমার একুশ পত্রিকার স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম রবি, ওব্যাট মনিটরিং অফিসার শারজিল জিলানী, প্রধান শিক্ষিকা নাওশিন জেবা, তানভির স্বপন, হুমায়রা হুমা, জালালুদ্দিন, মোঃ আনিসুর রহমান মুন্না-সহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ।



